শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

‘ফ্যামিলি কার্ড’ পেয়েছে ৩৭ হাজার ৫৬৭ পরিবার: মাহদী আমিন

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৬, ১৮:১৫

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন জানিয়েছেন, এখন পর্যন্ত ৩৭ হাজার ৫৬৭টি পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান করা হয়েছে। পাশাপাশি দেশের ১০ জেলায় ২২ হাজারের বেশি প্রান্তিক, ক্ষুদ্র ও মাঝারি কৃষকের মধ্যে কৃষক কার্ড বিতরণ করা হয়েছে।

শনিবার সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

মাহদী আমিন বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতিটি পরিবারকে মাসে ২ হাজার ৫০০ টাকা নগদ সহায়তা দেওয়া হচ্ছে। এটি নারীর অর্থনৈতিক, পারিবারিক ও সামাজিক ক্ষমতায়নে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে কাজ করছে বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও জানান, কৃষকদের জন্য দেওয়া কৃষক কার্ডের মাধ্যমে ১০ ধরনের সুবিধা ও নগদ অর্থ সহায়তা রয়েছে, যা প্রান্তিক, ক্ষুদ্র ও মাঝারি কৃষকদের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবে।

উপদেষ্টা বলেন, দায়িত্ব গ্রহণের পর সরকার ১২ লাখ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণের সুদসহ মওকুফ করেছে। পর্যায়ক্রমে এ ধরনের সহায়তা কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে।

তিনি দাবি করেন, সরকারের দুই মাসের মধ্যেই প্রতিশ্রুতি বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি হয়েছে, যা দেশ-বিদেশে ইতিবাচকভাবে প্রশংসিত হচ্ছে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top