মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায়ে গ্রেফতার ডেভিড ওয়ার্নার

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৭ এপ্রিল ২০২৬, ২০:১৮

ছবি: সংগৃহীত

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে গ্রেপ্তার হয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। দেশটির নিউ সাউথ ওয়েলস পুলিশ জানিয়েছে, রোববার পূর্ব সিডনির মারুব্রা এলাকায় নিয়মিত শ্বাস পরীক্ষায় পজিটিভ আসার পর তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, প্রথম পরীক্ষার পর তাকে থানায় নেওয়া হলে দ্বিতীয়বারের পরীক্ষাতেও তার রক্তে মদের পরিমাণ নির্ধারিত সীমার দ্বিগুণের বেশি পাওয়া যায়।

এক বিবৃতিতে পুলিশ জানায়, একটি গাড়িকে পরীক্ষার আগেই থামিয়ে পার্ক করতে দেখা যায়। পরে ট্রাফিক বিভাগের সদস্যরা চালককে পরীক্ষা করলে মদ্যপানের প্রমাণ মেলে। এরপর তাকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়, যেখানে পুনরায় পরীক্ষায় তার রক্তে ০.১০৪ মাত্রা পাওয়া যায়।

ওয়ার্নারের বিরুদ্ধে নির্ধারিত সীমার মধ্যে মাঝারি মাত্রার মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ আনা হয়েছে। এ ধরনের অপরাধে নির্দিষ্ট মাত্রার বেশি মদ্যপান প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। আগামী ৭ মে তাকে আদালতে হাজিরা দিতে হবে।

উল্লেখ্য, ২০২৪ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন এই তারকা ব্যাটসম্যান। বর্তমানে তিনি পাকিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতায় করাচি কিংসের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাদের পরবর্তী ম্যাচ ৯ এপ্রিল পেশোয়ার জালমির বিপক্ষে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top