শাহজালাল বিমানবন্দরে প্রায় ৬০ লাখ টাকার অবৈধ সিগারেট জব্দ
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৭ এপ্রিল ২০২৬, ১৯:৩২
গোপন সংবাদের ভিত্তিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ৫৯ লাখ ৮৮ হাজার টাকা মূল্যের ২ লাখ ৯৯ হাজার ৪০০ শলাকা অবৈধ সিগারেট জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।
মঙ্গলবার (৭ এপ্রিল) সংস্থাটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুবাই থেকে আসা একাধিক ফ্লাইটের যাত্রীদের ব্যাগেজ তল্লাশি করে ৭ জনের কাছ থেকে ১,২৫৩ কার্টুন সিগারেট উদ্ধার করা হয়। এছাড়া ৪ এপ্রিল একটি ফ্লাইটের লস্ট অ্যান্ড ফাউন্ড লাগেজ থেকে আরও ২৪৪ কার্টুন জব্দ করা হয়।
সব মিলিয়ে ১,৪৯৭ কার্টুন সিগারেট কাস্টম হাউসে জমা দেওয়া হয়েছে। সিআইআইডি জানিয়েছে, চোরাচালান ও রাজস্ব ফাঁকি রোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।