বাবার সঙ্গে ১৮ মাস আইনী লড়াই শেষে নোয়েলিয়ার ইচ্ছামৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৭ মার্চ ২০২৬, ১৩:০২
স্পেনের ২৫ বছর বয়সী নারী নোয়েলিয়া কাস্তিলো বৃহস্পতিবার বার্সেলোনার সান্ত পেরে দে রিবেসের দীর্ঘমেয়াদি পরিচর্যা কেন্দ্রে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ২০২২ সালে আত্মহত্যার চেষ্টা ব্যর্থ হওয়ায় গুরুতর আহত নোয়েলিয়া প্যারাপ্লেজিক হয়ে পড়েন এবং দীর্ঘদিন শারীরিক ও মানসিক যন্ত্রণায় ভুগতে থাকেন।
২০২৪ সালের গ্রীষ্মে সরকার তার ইচ্ছামৃত্যুর অনুরোধ অনুমোদন করে। তবে শেষ মুহূর্তে তার বাবা গেরোনিমো কাস্তিলো আইনি আপত্তি তোলেন। তিনি দাবি করেন, মেয়ের মানসিক অবস্থার কারণে তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা প্রভাবিত হচ্ছে।
প্রায় ১৮ মাসের জটিল আইনি লড়াই শেষে স্পেনের আদালত এবং ইউরোপীয় মানবাধিকার আদালত নোয়েলিয়ার পক্ষ সমর্থন করেন। অবশেষে নোয়েলিয়া ইচ্ছামৃত্যু নির্বাচন করে মৃত্যু বরণ করেন।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।