সোমবার, ৬ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

জেরুজালেমে ইসরায়েলের বিধিনিষেধের নিন্দা জানালো তুরস্কসহ আট দেশ

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬, ১৬:৫০

সংগৃহীত

তুরস্কসহ আট দেশ ইসরায়েলের ইসরায়েল কর্তৃক অধিকৃত জেরুজালেমে মুসলিম ও খ্রিস্টান উপাসনার ওপর আরোপিত বিধিনিষেধের নিন্দা জানিয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) আনাদোলু এজেন্সি এই সংবাদ প্রকাশ করেছে।

তুরস্ক, মিসর, জর্ডান, ইন্দোনেশিয়া, পাকিস্তান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীরা যৌথ বিবৃতিতে উল্লেখ করেছেন, ইসরায়েলের পদক্ষেপগুলো ধর্মীয় স্বাধীনতা, আন্তর্জাতিক আইন এবং ঐতিহাসিক স্থিতাবস্থার গুরুতর লঙ্ঘন। বিশেষ করে আল-আকসা মসজিদে মুসলিমদের প্রবেশে এবং চার্চ অব দ্য হোলি সেপালকারে খ্রিস্টানদের আচার-অনুষ্ঠান পালনে বাধা দেওয়াকে তারা নিন্দনীয় বলে উল্লেখ করেছেন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, জেরুজালেমের পবিত্র স্থানগুলোতে আইনি ও ঐতিহাসিক স্থিতি পরিবর্তনের চেষ্টা প্রত্যাখ্যান করা হচ্ছে এবং ধর্মীয় স্বাধীনতার ওপর ইসরায়েলের এই পদক্ষেপগুলো অবিলম্বে বন্ধ করার আহ্বান জানানো হয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top