ইরান দাবি করেছে, যুক্তরাষ্ট্রের আরেকটি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে। গত ৩ এপ্রিল নিখোঁজ হওয়া এফ-১৫ জেটের পাইলটকে উদ্ধার করতে গিয়ে বিমানটি হামলার লক্ষ্যবস্তু হয় বলে জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
ফার্স নিউজ এজেন্সির বরাত দিয়ে আইআরজিসি জানিয়েছে, উদ্ধার অভিযানে নিয়োজিত বিমানটি ইসফাহানের দক্ষিণাঞ্চলে ধ্বংস হয়েছে। নিখোঁজ মার্কিন পাইলটের সন্ধানে অভিযানে অংশ নেওয়া বিমানটিকে লক্ষ্যবস্তু করা হয়।
সংবাদ সংস্থাটি তাদের টেলিগ্রাম চ্যানেলে একটি ছবি প্রকাশ করেছে, যেখানে একটি মাঠ থেকে ঘন ধোঁয়া উড়তে দেখা যাচ্ছে। তারা এটিকে বর্ণনা করেছে ‘একটি বিশাল পরাজয় ঢামাচাপা দেওয়ার ট্রাম্পের মরিয়া চেষ্টা’ হিসেবে।
এই সময়ে, মার্কিন সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন যে, নিখোঁজ ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছে। তবে ইরানের দাবির পরও ধ্বংসকৃত যুদ্ধবিমানের মডেল এখনো নিশ্চিত হয়নি।
এর আগে, ৩ এপ্রিল নিখোঁজ পাইলটদের উদ্ধার অভিযান পরিচালনায় অংশ নেওয়া মার্কিন এ-১০ যুদ্ধবিমান ধ্বংস হয়। একই সঙ্গে মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয় দুটি ব্ল্যাকহক হেলিকপ্টার।
সূত্র: আল জাজিরা
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।