রবিবার, ৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

ইরান হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রে নাগরিকদের সমর্থন কম

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৫ এপ্রিল ২০২৬, ১৩:০৯

সংগৃহীত

২০০১ সালের অক্টোবর মাসে করা এক জরিপে যুক্তরাষ্ট্র-এর মানুষদের কাছে প্রশ্ন করা হয়েছিল, তারা আফগানিস্তানে সামরিক অভিযানের পক্ষে কিনা। উত্তরে বেশিরভাগ মানুষ “হ্যাঁ” বলেছিলেন।

২০০৩ সালের মার্চে একই জনগোষ্ঠীর মধ্যে ইরাক যুদ্ধের সমর্থন সম্পর্কে জিজ্ঞাসা করা হলে আবারও বড় সংখ্যাগরিষ্ঠ মানুষ এর পক্ষে ছিলেন।

কিন্তু এ বছরের ২৮ ফেব্রুয়ারি, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে ইরান-এর ওপর হামলা চালানোর পর একই প্রশ্ন করা হলে ফলাফল একেবারেই ভিন্ন আসে। প্রথম দিনেই জরিপে সমর্থনের হার মাত্র ৩৪ শতাংশ, বাকিরা এ অভিযানের বিরোধিতা করেন।

জরিপ বিশ্লেষকরা মনে করছেন, আধুনিক জরিপ ইতিহাসে কোনো মার্কিন প্রেসিডেন্ট জনগণের এত বড় বিরোধিতা সত্ত্বেও সামরিক অভিযান শুরু করেননি।

সূত্র: আল জাজিরা

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top