যুদ্ধবিরতি আলোচনায় পাকিস্তানে যাচ্ছে ইরানি প্রতিনিধিদল
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৯ এপ্রিল ২০২৬, ১৩:২৮
স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নিতে একটি ইরানি প্রতিনিধিদল পাকিস্তানের উদ্দেশে রওনা দিয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, আগামী শনিবার ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে ইরানি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই বৈঠককে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে কূটনৈতিক তৎপরতা বেড়েছে।
পাকিস্তানে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত রেজা আমিরি মোগাদ্দাম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, আলোচনাটি ইরানের প্রস্তাবিত ১০ দফার ভিত্তিতে এগোবে। তবে ওই দফাগুলোর সুনির্দিষ্ট বিষয়বস্তু নিয়ে কিছুটা বিভ্রান্তি রয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, ইসরায়েলের বারবার যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে কূটনৈতিক প্রচেষ্টা ব্যাহত হওয়ায় ইরানি জনগণের মধ্যে এক ধরনের সংশয় তৈরি হয়েছে। তবুও এই আলোচনা নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।
তথ্যসূত্র: বিবিসি
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।