কানাডায় কার্ট রেসিংয়ে আলো ছড়াচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত দুই ভাই

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৬, ১৫:২৭

সংগৃহীত

কানাডার টরন্টোভিত্তিক বাংলাদেশি বংশোদ্ভূত দুই ভাই নাথানিয়েল ও ক্যাস্টিয়েল এখন মোটরস্পোর্টসের উঠতি নাম। ‘স্পিড ব্রাদার্স’ নামে পরিচিত এই দুই কিশোর কার্ট রেসিংয়ে তাদের দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে ইতোমধ্যেই সবার নজর কেড়েছে।

কোনো ধরনের পেশাদার প্রশিক্ষণ ছাড়াই কার্টিং শুরু করার মাত্র ছয় মাসের মধ্যে বড় ভাই নাথানিয়েল অর্জন করেছেন ৮টি পডিয়াম ফিনিশ। শুধু তাই নয়, দীর্ঘদিন ধরে প্রশিক্ষণ নেওয়া বয়সে বড় প্রতিযোগীদেরও হারিয়েছেন তিনি।

অন্যদিকে ছোট ভাই ক্যাস্টিয়েলও সমানভাবে এগিয়ে চলছেন। দুই ভাই নিয়মিত একসঙ্গে অনুশীলন করছেন এবং স্থানীয় কোচের অধীনে প্রতিদিন প্রায় ৩ ঘণ্টা করে প্রশিক্ষণ নিচ্ছেন।

শুধু কার্টিংয়েই সীমাবদ্ধ না থেকে তারা ভবিষ্যতে ফর্মুলা ওয়ান (এফ১)-এ খেলার স্বপ্ন দেখছেন। সেই প্রস্তুতির অংশ হিসেবে তারা স্নো র‍্যালি ড্রাইভিং ও স্কুবা ডাইভিংয়ের মতো চ্যালেঞ্জিং কার্যক্রমেও অংশ নিচ্ছেন।

পরিবারের সমর্থন ও নিজেদের কঠোর পরিশ্রমে ‘স্পিড ব্রাদার্স’ এখন বড় স্বপ্নের পথে এগিয়ে চলেছে। আন্তর্জাতিক মোটরস্পোর্টসে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার লক্ষ্যে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top