ইরান আলোচনার প্রেক্ষিতে ট্রাম্পকে সংযত থাকার আহ্বান পাকিস্তানের
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ১৩:২২
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জনসমক্ষে কঠোর ভাষা ব্যবহার থেকে বিরত থাকতে সতর্ক করেছে পাকিস্তান। দেশটির সরকারের পক্ষ থেকে এ বার্তা ট্রাম্প প্রশাসনের কাছে পৌঁছে দেওয়া হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
দ্য ওয়াশিংটন পোস্ট–এর এক প্রতিবেদনের বরাতে এ তথ্য প্রকাশ করেছে মিডল ইস্ট আই।
প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য দ্বিতীয় দফা আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে পাকিস্তান। এ কূটনৈতিক উদ্যোগের অংশ হিসেবেই ট্রাম্পকে সংযত ভাষা ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।
এ বিষয়ে বার্তা সংস্থা রয়টার্স–কে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের এক কর্মকর্তা জানান, ইরান ইতিবাচক সাড়া দিয়েছে এবং পরিস্থিতি পরিবর্তনের দিকে যাচ্ছে। তার ভাষায়, “আমরা আশা করছি, আগামীকাল বা পরদিনের মধ্যে ইরানের একটি প্রতিনিধিদল আলোচনায় অংশ নেবে।”
এদিকে আঞ্চলিক কূটনৈতিক অগ্রগতির অংশ হিসেবে পাকিস্তান যুক্তরাষ্ট্র ও ইরান–এর মধ্যে সংলাপ এগিয়ে নিতে সক্রিয় ভূমিকা রাখছে বলে জানা গেছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।