মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন মামুন খালেদ ও মাসুদ উদ্দিন
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৯ মার্চ ২০২৬, ১২:৩২
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ এবং সাবেক লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী।
রোববার (২৯ মার্চ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন সূত্রে জানা গেছে, গুমের অভিযোগে মামুন খালেদ এবং জুলাইয়ের হত্যাকাণ্ডে মানবতাবিরোধী অপরাধের মামলায় মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে। বিষয়টি ট্রাইব্যুনাল-২ এ শুনানির জন্য উপস্থাপন করা হবে।
এর আগে, রাজধানীর মিরপুর থানায় দায়ের করা জুলাই আন্দোলনে দেলোয়ার হত্যার মামলায় শেখ মামুন খালেদকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। এছাড়া পৃথক আরেকটি মামলায় মাসুদ উদ্দিন চৌধুরীকেও রিমান্ডে নেওয়া হয়েছে।
প্রসিকিউশন জানিয়েছে, সংশ্লিষ্ট মামলাগুলোর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।