রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২

বিমানের টয়লেট থেকে ৩৮ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৯ মার্চ ২০২৬, ১৩:০৫

সংগৃহীত

বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের টয়লেট থেকে প্রায় ৩৮ কোটি টাকার স্বর্ণ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৮ মার্চ) রাতে দুবাই থেকে আসা বিজি-৩৪৮ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ সি-০২-এ অবতরণের পর এই স্বর্ণ উদ্ধার করা হয়।

রোববার (২৯ মার্চ) দুপুরে কাস্টমস হাউস ও এভিয়েশন সিকিউরিটি (এভসেক) কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিমানটি অবতরণের পরপরই ডিজিএফআই, এভসেক এবং বিমান কর্তৃপক্ষ যৌথভাবে অভিযান চালায়। এসময় ফ্লাইটটির কার্গো হোল্ডে ব্যাপক তল্লাশি করা হয়।

তল্লাশির একপর্যায়ে কার্গো হোল্ডের টয়লেট থেকে সাদা কাপড়ে মোড়ানো ১৫৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। প্রতিটি বারের ওজন ১১৬ গ্রাম, মোট ওজন দাঁড়ায় ১৭.৭৮৪ কেজি। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৮ কোটি টাকা।

উদ্ধার হওয়া স্বর্ণের বারগুলো বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত চলছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top