মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩

গৃহকর্মী নির্যাতন মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাবেক এমডির জামিন

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৬, ১৬:৫৭

সংগৃহীত

১১ বছরের শিশু গৃহকর্মীকে নির্যাতনের মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শফিকুর রহমান ওরফে সাফিকুর রহমানের জামিন মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২৮ এপ্রিল) ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ-৩ আদালতের বিচারক মঈন উদ্দিন চৌধুরী শুনানি শেষে ৫ হাজার টাকার মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. জহিরুল ইসলাম (কাইয়ুম) বিষয়টি নিশ্চিত করেছেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী মো. খোরশেদ আলম জামিনের আবেদন করেন। আবেদনে তিনি উল্লেখ করেন, শফিকুর রহমান একজন অসুস্থ এবং মানবিক বিবেচনায় জামিনযোগ্য ব্যক্তি।

মামলার নথি অনুযায়ী, উত্তরা ৯ নম্বর সেক্টরের একটি বাসায় শিশু গৃহকর্মী মোহনাকে কাজের জন্য নিয়োগ দেওয়া হয়। পরে তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ ওঠে। অভিযোগে বলা হয়, তাকে অমানবিকভাবে মারধর করা হয় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত করা হয়।

ঘটনার পর আহত অবস্থায় মোহনাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার বাবার দায়ের করা মামলায় শফিকুর রহমানসহ কয়েকজনকে আসামি করা হয়।

মামলা দায়েরের পর গত ২ ফেব্রুয়ারি রাতে উত্তরা এলাকা থেকে শফিকুর রহমান ও তার স্ত্রীসহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top