বৃহঃস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চেয়ে ভারতের কাছে চিঠি

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৬ মার্চ ২০২৬, ১২:৪৩

সংগৃহীত

ওসমান হাদি হত্যা মামলার গ্রেপ্তার আসামিদের বাংলাদেশে ফিরিয়ে আনতে ভারত সরকারের কাছে আনুষ্ঠানিক অনুরোধ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজারবাগ পুলিশ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আসামিদের প্রত্যর্পণের জন্য চিঠি পাঠানো হয়েছে।

মন্ত্রী বলেন, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। একবার চার্জশিট দেওয়া হলেও পরবর্তীতে তা গৃহীত না হওয়ায় পুনরায় তদন্ত শুরু হয়। এ সময়ের মধ্যে ভারতে তিনজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেফতারি পরোয়ানাসহ আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছে, যাতে প্রত্যর্পণ চুক্তির আওতায় আইন অনুযায়ী আসামিদের বাংলাদেশে হস্তান্তর করা হয়।

এদিকে, পুলিশ সংস্কার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিভিন্ন উন্নত দেশের সঙ্গে আলোচনা চলছে, যাতে প্রশিক্ষণ ও কারিগরি সহায়তার মাধ্যমে বাংলাদেশ পুলিশের সক্ষমতা আরও বৃদ্ধি করা যায়।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top