প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেলেন সাইয়েদ বিন আবদুল্লাহ
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২ এপ্রিল ২০২৬, ১৬:৪৯
জনপ্রশাসন মন্ত্রণালয় বৃহস্পতিবার (২ এপ্রিল) প্রজ্ঞাপন জারি করে জানায়, মো. সাইয়েদ বিন আবদুল্লাহকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (যুব কর্মসংস্থান) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল পর্যন্ত বা সন্তুষ্টি অনুযায়ী দায়িত্ব পালন করবেন।
নিয়োগে গ্রেড-২ পদমর্যাদা প্রযোজ্য হবে। তিনি অন্য কোনো পেশা, ব্যবসা বা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কোনো কর্মসম্পর্ক রাখতে পারবেন না। অন্যান্য শর্তাবলী চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।