বৃহঃস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২

শত্রুরা স্থল হামলা চালায়, একজনকেও বাঁচিয়ে রাখা হবে না:ইরানের সেনাপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২ এপ্রিল ২০২৬, ১৬:১৭

সংগৃহীত

ইরানের সেনাপ্রধান আমির হাতামি যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তাদের মিত্র দেশের সেনাদের ওপর সার্বক্ষণিক নজরদারি রাখার নির্দেশ দিয়েছেন। তিনি আরও নির্দেশ দিয়েছেন, যদি শত্রুরা স্থল হামলা চালায়, একজনকেও বাঁচিয়ে রাখা হবে না। খবর জানিয়েছে রয়টার্স।

বৃহস্পতিবার (২ এপ্রিল) ইরানের সরকারি বার্তাসংস্থা ইরনাতে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, সেনাপ্রধান অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় এই কড়া নির্দেশ দেন। তিনি বলেন, শত্রুপক্ষের প্রতিটি পদক্ষেপের ওপর সতর্ক নজর রাখতে হবে এবং তাদের আক্রমণের ধরন অনুযায়ী প্রতিরোধ কার্যকরভাবে বাস্তবায়ন করতে হবে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুঁশিয়ারির জবাবে ইরানও কড়া প্রতিক্রিয়া দিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাঈল বাঘেই বলেছেন, চলমান সংঘাত শুধু ইরানের নয়, পুরো অঞ্চল ও বাইরেও বিপর্যয় সৃষ্টি করতে পারে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা চালালে ইরান পাল্টা প্রতিরোধ করবে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানকে লক্ষ্য করে যৌথ হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এরপর ইরানও পাল্টা হামলা শুরু করে, যা ইসরায়েল ছাড়াও মধ্যপ্রাচ্যের উপসাগরীয় আরব দেশগুলোর মার্কিন অবকাঠামোকে লক্ষ্য করেছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top