শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

জ্বালানি সংকট মোকাবিলায় ব্যবসায়ীদের সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৪ এপ্রিল ২০২৬, ১৮:১৬

সংগৃহীত

জ্বালানি সংকটের কারণে দেশের অর্থনীতিতে চাপ সৃষ্টি হওয়ায় ব্যবসায়ীরা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলোচনায় নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন। শনিবার (৪ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ে বেসরকারি খাত উন্নয়ন উপদেষ্টা কাউন্সিলের প্রথম বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, ব্যবসায়ীরা নবায়নযোগ্য জ্বালানি ও সৌর বিদ্যুৎ ব্যবহারে সরকারি সহায়তা চাইছেন। তারা বিদেশি বিনিয়োগকারীদের জন্য ই-ভিসা চালু করার পাশাপাশি ব্যাংক ঋণের সুদহার কমানো, করের বোঝা হালকা করা ও এনবিআর সংস্কারের দাবি জানিয়েছেন।

এছাড়া, মধ্যম আকারের উদ্যোক্তাদের রপ্তানিকে উৎসাহিত করতে লাইসেন্স প্রাপ্তি সহজীকরণ, আমদানি-রপ্তানি এবং বাণিজ্যের গতিশীলতা বৃদ্ধির জন্য গভীর সমুদ্রবন্দর চালুর আহ্বানও জানানো হয়।

অর্থমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী সরাসরি ব্যবসায়ীদের কাছ থেকে সমস্যাগুলো শুনেছেন। কিছু সমস্যা সমাধান হয়েছে, কিছু পেন্ডিং আছে, যা আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান করা হবে।

বৈঠকে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং বিভিন্ন শিল্প খাতের শীর্ষ উদ্যোক্তারা।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top