পহেলা বৈশাখে রাজধানীতে ‘নিশ্ছিদ্র নিরাপত্তা’ নিশ্চিত করবে ডিএমপি
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৮ এপ্রিল ২০২৬, ১৮:৩৮
বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে রাজধানীতে ব্যাপক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে সমন্বয় সভা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বুধবার (৮ এপ্রিল) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।
সভায় জানানো হয়, রমনা বটমূল, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, চারুকলা অনুষদ ও টিএসসি এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। সিসি ক্যামেরার নজরদারি, পোশাকধারী ও সাদা পোশাকের পুলিশ মোতায়েন এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করা হবে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় মেডিকেল টিম ও ফায়ার সার্ভিসও প্রস্তুত থাকবে।
ডিএমপি সূত্র জানিয়েছে, উৎসবে অংশগ্রহণকারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করা প্রধান অগ্রাধিকার। এজন্য যথেষ্ট পুলিশ মোতায়েন এবং ট্রাফিক নিয়ন্ত্রণের বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।