হরমুজ প্রণালী অতিক্রমে বাংলাদেশের জাহাজ
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৮ এপ্রিল ২০২৬, ১৭:৪৬
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে হরমুজ প্রণালিতে আটকে থাকা বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি বাংলার জয়যাত্রা অবশেষে নিরাপদ যাত্রা শুরু করেছে। বুধবার (৮ এপ্রিল) ভোরে যুদ্ধবিরতির পর জাহাজটি নোঙর তুলে হরমুজ প্রণালি অতিক্রমের উদ্দেশ্যে রওনা হয়।
বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) সূত্র জানায়, দুপুর ১২টার দিকে জাহাজটি সৌদি আরবের রাস আল খাইর বন্দর থেকে যাত্রা শুরু করে এবং বর্তমানে দাম্মাম বন্দরের বহির্নোঙরে অবস্থান করছে। জাহাজটিতে ৩৭ হাজার টন ফসফেট পরিবহন করা হচ্ছে।
জাহাজটি ২ ফেব্রুয়ারি ভারত থেকে পারস্য উপসাগরে প্রবেশ করে কাতারের একটি বন্দর থেকে স্টিল কয়েল বোঝাই করে ২৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে পৌঁছায়। পরে ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সংঘাতের কারণে সেখান থেকে কুয়েত যাওয়ার পূর্বনির্ধারিত সূচি বাতিল করতে হয়। নিরাপত্তার কারণে মাঝপথে ফিরে আসলেও যুদ্ধবিরতির পরে জাহাজটি পুনরায় হরমুজ প্রণালির দিকে যাত্রা শুরু করে।
বর্তমানে এমভি বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালী অতিক্রমের পথে রয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।