বৃহঃস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

পুঁজিবাজার ও বীমা খাতে সংস্কার বিল পাস

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৬, ১৩:৫৩

সংগৃহীত

জাতীয় সংসদে পুঁজিবাজার ও বীমা খাতে শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করতে দুইটি সংশোধনী বিল কণ্ঠভোটে পাস হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (সংশোধন) বিল, ২০২৬’ এবং ‘বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (সংশোধন) বিল, ২০২৬’ সংসদে অনুমোদন পায়।

অর্থমন্ত্রী বিল দুটি উত্থাপন করে বলেন, দেশের পুঁজিবাজারকে আধুনিকায়ন এবং বিনিয়োগকারীদের সুরক্ষা নিশ্চিত করতেই এই সংশোধন আনা হয়েছে।

বিলে আলোচনার সময় বিরোধী দলীয় সদস্য রুমিন ফারহানা পুঁজিবাজারে অনিয়ম ও লুটপাটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তবে বিরোধীদের বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাব কণ্ঠভোটে নাকচ হয়ে যায়।

একই অধিবেশনে বীমা খাতের নিয়ন্ত্রণ ও উন্নয়ন সংক্রান্ত সংশোধনী বিলটিও সংখ্যাগরিষ্ঠ ভোটে পাস হয়। এখন বিল দুটি আইনে পরিণত হওয়ার অপেক্ষায় রয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top