মে মাসে বাড়ছে না জ্বালানি তেলের দাম
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৬, ২০:০৫
মে মাসের জন্য জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। ফলে আগামী মাসেও বর্তমান দরেই ডিজেল, পেট্রল, অকটেন ও কেরোসিন বিক্রি হবে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. এনামুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, গত ১৮ এপ্রিল ভোক্তা পর্যায়ে ডিজেলের মূল্য লিটারপ্রতি ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছিল।
যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে ওই মূল্যহার মে মাসেও বহাল রাখা হয়েছে। ফলে আগামী ১ মে থেকে পূর্ব নির্ধারিত এই দামই কার্যকর থাকবে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।