১ লাখ মেট্রিক টন ডিজেল আমদানির অনুমোদন দিয়েছে সরকার

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১ মে ২০২৬, ১২:৩৬

ছবি: সংগৃহীত

দেশের জরুরি জ্বালানি চাহিদা পূরণে এক লাখ মেট্রিক টন উচ্চমানের ডিজেল আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বৃহস্পতিবার অর্থ উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উনিশতম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে প্রস্তাবটি উপস্থাপন করা হয়েছিল।

বৈঠক শেষে অর্থ মন্ত্রণালয় জানায়, ইরান এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংশ্লিষ্ট সংঘাতময় পরিস্থিতির কারণে সৃষ্ট ভূরাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে দেশে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আওতায় আন্তর্জাতিক ক্রয় পদ্ধতির মাধ্যমে সরাসরি এক লাখ মেট্রিক টন উন্নতমানের ডিজেল আমদানি করা হবে।

জ্বালানি বিভাগ জানায়, বিশ্ববাজারে চলমান অস্থিরতা ও মধ্যপ্রাচ্যের উত্তেজনাকর পরিস্থিতির কারণে জ্বালানি সরবরাহ ব্যবস্থায় ঝুঁকি তৈরি হয়েছে। সম্ভাব্য সংকট মোকাবিলা এবং দেশের চাহিদা পূরণ নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সরকারের লক্ষ্য হলো দেশে জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখা এবং অভ্যন্তরীণ বাজারে স্থিতিশীলতা ধরে রাখা।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top