ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে সাদিক কায়েমকে মেয়রপ্রার্থী ঘোষণা জামায়াতের
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১ মে ২০২৬, ১৩:০৪
ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে ডাকসুর সাবেক ভিপি সাদিক কায়েমকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।
শুক্রবার সকালে রাজধানীর কাকরাইল এলাকার ডিপ্লোমা প্রকৌশলী ইনস্টিটিউটের কাউন্সিল হলে আয়োজিত জামায়াতের থানা ও বিভাগীয় দায়িত্বশীলদের সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।
ঘোষণার সময় সাদিক কায়েম নিজেও সম্মেলনে উপস্থিত ছিলেন। দলীয় একাধিক নেতা বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি সাদিক কায়েম। দলীয় সূত্রে জানা গেছে, আগামী এক-দুই দিনের মধ্যেই জামায়াতে ইসলামী আনুষ্ঠানিকভাবে তার প্রার্থিতা ঘোষণা করবে।
এদিকে দলীয় একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে সাদিক কায়েম ইতোমধ্যে নিজের ভোটার এলাকা খাগড়াছড়ি থেকে ঢাকায় স্থানান্তর করেছেন। বর্তমানে তিনি ঢাকার ভোটার হিসেবে তালিকাভুক্ত। যদিও এখনো তিনি প্রকাশ্যে বড় ধরনের নির্বাচনী প্রচারণা শুরু করেননি, তবে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন।
এ বিষয়ে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের এক শীর্ষ নেতা জানিয়েছেন, ঢাকা দুই সিটি করপোরেশনের জন্যই প্রার্থী চূড়ান্ত করা হয়েছে এবং এক-দুদিনের মধ্যেই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।