পাঠকদের ভালোবাসায় নিউজফ্ল্যাশ৭১ এখন ৩০ লাখ মানুষের পরিবার
মিঠু মুরাদ | প্রকাশিত: ২ মে ২০২৬, ১৬:১৬
দেশের গণমাধ্যম জগতে নতুন ধারার সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠক-দর্শকের আস্থা অর্জন করে চলেছে মাল্টিমিডিয়া সংবাদপোর্টাল নিউজফ্ল্যাশ৭১। আধুনিক প্রযুক্তিনির্ভর এই সংবাদমাধ্যমটি বর্তমানে প্রায় ত্রিশ লক্ষ বা ৩ মিলিয়ন পরিবারের ঘরে পৌঁছে গেছে, যা প্রতিষ্ঠানটির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

সংবাদ পরিবেশনায় নতুনত্ব, তথ্যভিত্তিক বিশ্লেষণ, গবেষণাধর্মী প্রতিবেদন, খবরের পেছনের খবর এবং তথ্য-প্রমাণনির্ভর উপস্থাপনাকে সামনে রেখে এগিয়ে যাচ্ছে নিউজফ্ল্যাশ৭১। দেশের বিভিন্ন প্রান্ত থেকে যুক্ত থাকা একঝাঁক উদ্যমী, মেধাবী ও দক্ষ সাংবাদিক এই অগ্রযাত্রায় কাজ করে যাচ্ছেন।

মাইলফলক অর্জনের আনন্দে শনিবার (১ মে) বিকালে নিউজফ্ল্যাশ৭১-এর গুলশান-২ এর বারিধারা অফিসে কেক কেটে উদযাপন করা হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নিউজফ্ল্যাশ৭১ মাল্টিমিডিয়া রিপোর্টার ইনচার্জ আমিনুল ইসলাম বলেন, এই অর্জন আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে এবং ভবিষ্যতে আরও বস্তুনিষ্ঠ ও মানসম্মত সংবাদ পরিবেশনের প্রত্যাশা থাকবে।

অন্যদিকে নিউজফ্ল্যাশ৭১-এর ইনচার্জ রাফিদ বিল্লাহ বলেন, দর্শক-পাঠকের ভালোবাসাই তাদের এগিয়ে যাওয়ার প্রধান শক্তি, এবং এই সাফল্য পুরো টিমের সম্মিলিত প্রচেষ্টার ফল।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগামী দিনে আরও আধুনিক প্রযুক্তি ও নতুন ধাঁচের সংবাদ উপস্থাপনার মাধ্যমে পাঠকের কাছে আরও বেশি গ্রহণযোগ্য হয়ে ওঠাই তাদের লক্ষ্য।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।