নাহিদ ইসলাম পৌঁছেছেন সৌদি আরব, পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে
আন্তজাতিক ডেস্ক | প্রকাশিত: ৩০ মার্চ ২০২৬, ১২:৫৭
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদি আরব পৌঁছেছেন।
সোমবার (৩০ মার্চ) স্থানীয় সময় সকালে সৌদি আরবের জেদ্দায় পৌঁছান নাহিদ ইসলাম। প্রবাসীদের সংগঠন এনসিপি ডায়াস্পোরা এলায়েন্সের জেদ্দা শাখার নেতাকর্মীরা তাকে স্বাগত জানান।
নাহিদ ইসলাম সস্ত্রীক ওমরাহ পালন শেষে আগামী ৪ এপ্রিল দেশে ফেরার কথা রয়েছে। রোববার (২৯ মার্চ) দিবাগত রাত সাড়ে ৩টার ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। ঢাকা ত্যাগের আগে তিনি দেশবাসীর কাছে দোয়া প্রার্থনার বার্তা পাঠান।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।