বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২

গোলাম রাব্বানী সাদিক কায়েমের টেক্সট ভাইরাল

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৫ মার্চ ২০২৬, ১৭:২৮

সংগৃহীত

সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি এক স্ক্রিনশট ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে প্রভাবশালী ছাত্র সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী এবং ডাকসু বর্তমান ভাইস প্রেসিডেন্ট সাদিক কায়েম-এর পুরনো কথোপকথন।

স্ক্রিনশটে দেখা গেছে, ২০২৮ সালের ১ আগস্ট সাদিক কায়েম গোলাম রাব্বানীকে মেসেজ করেছেন ‘আসসালামু আলাইকুম, ভাই’ লিখে। পরবর্তীতে ৩ আগস্ট রাতে নিজেকে ‘ভার্সিটির ভোট ভাই’ হিসেবে পরিচয় দেন এবং ৩১ আগস্ট আবারও সালাম পাঠিয়ে নিজের পরিচয় দেন ‘হলের ছোট ভাই’ হিসেবে। তবে এসব মেসেজের কোনো উত্তর দেননি গোলাম রাব্বানী।

এক পোস্টের কমেন্টে গোলাম রাব্বানী লিখেছেন, “আমার বিশ্ববিদ্যালয় ও হলের ছোটভাই হিসেবে পরিচয় দিয়েছে, ফান্ডে রেখে আসা ৩ লাখ টাকা খরচ করুক। আমি আর কোনো দাবি রাখলাম না।”

ভাইরাল স্ক্রিনশটটি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন জুলাই আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের, যিনি লিখেছেন:

“জীবনে মানুষকে ইগনোর করবেন না। আজকে কোথায় গোলাম রাব্বানী আর কোথায় সাদিক কায়েম। রাব্বানীর কাছে পাত্তা না পাওয়া সাদিক ভাই আজকে জননন্দিত ছাত্রনেতা। আর পাত্তা না দেওয়া রাব্বানী জননিন্দিত।”

আব্দুল কাদের আরও লিখেছেন, যারা অন্যের কাছে পাত্তা না পেয়ে হতাশ হচ্ছেন, তাদেরও সাদিক কায়েম হতে পারে একটি দৃষ্টান্ত।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top