বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত সরকারের ছিল: বুলবুল
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৬, ১৫:২৬
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশ না নেওয়া নিয়ে দীর্ঘদিনের আলোচনা-সমালোচনার মধ্যে নিজের অবস্থান পরিষ্কার করেছেন বিসিবির সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
তিনি জানিয়েছেন, বিশ্বকাপে না খেলার সিদ্ধান্তটি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একক সিদ্ধান্ত ছিল না; বরং নিরাপত্তাজনিত কারণে এটি সরকারের সিদ্ধান্ত ছিল।
প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে বুলবুল বলেন, “টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলা ছিল সরকারের সিদ্ধান্ত, সেটাও নিরাপত্তার কারণে।”
তিনি আরও জানান, পরিস্থিতির সূচনা হয়েছিল ৩ জানুয়ারি মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনার পর, যা দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি করে এবং শেষ পর্যন্ত বিশ্বকাপ ইস্যুতে প্রভাব ফেলে।
তৎকালীন সরকার ও ক্রিকেট বোর্ড একাধিক বৈঠক করলেও শেষ পর্যন্ত ভারতে দল পাঠানোর সিদ্ধান্ত নেয়নি। বিকল্প হিসেবে ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছিল বলে জানান তিনি।
বুলবুল বলেন, “আমরা কখনো বলিনি যে বিশ্বকাপ খেলব না। আমরা চেয়েছিলাম খেলতে, তবে নিরপেক্ষ ভেন্যুতে।”
তিনি আরও জানান, এ বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছেও অনুরোধ করা হয়েছিল এবং আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড সেই প্রস্তাবে সমর্থন দিয়েছিল। তবে সব পক্ষের সম্মতি না থাকায় সমাধান হয়নি।
ক্রিকেটারদের মতামত নেওয়া হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, খেলোয়াড়রা জোর দিয়ে অংশ নিতে চায়নি।
সব মিলিয়ে, তার মতে নিরাপত্তা পরিস্থিতি ও বৃহত্তর বাস্তবতার কারণেই বাংলাদেশকে সেই বিশ্বকাপ থেকে সরে দাঁড়াতে হয়েছিল, যা দেশের ক্রিকেটের জন্য বড় ক্ষতি হলেও সিদ্ধান্তটি তখনকার প্রেক্ষাপটে নেওয়া হয়েছিল।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।