রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২

জ্বালানি সাশ্রয়ে পাকিস্তানের প্রস্তুতি, আসছে ‘স্মার্ট লকডাউন’

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৯ মার্চ ২০২৬, ১২:৩১

সংগৃহীত

মধ্যপ্রাচ্য অঞ্চলে চলমান সংঘাতের প্রভাবে সৃষ্ট গভীর সংকট মোকাবিলা এবং জ্বালানি ব্যবহার কমাতে সংকোচনমূলক পদক্ষেপ গ্রহণ করেছে পাকিস্তান সরকার। পাশাপাশি সম্ভাব্য পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশব্যাপী ‘স্মার্ট লকডাউন’ জারির একটি পূর্ণাঙ্গ পরিকল্পনাও চূড়ান্ত করেছে দেশটির ফেডারেল সরকার।

রোববার (২৯ মার্চ) সরকারি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন। সূত্র জানায়, জ্বালানি সাশ্রয়, অর্থনৈতিক চাপ কমানো এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন কৌশল ইতোমধ্যে নির্ধারণ করা হয়েছে।

সরকারি পর্যায়ে বলা হয়েছে, পরিস্থিতি আরও অবনতি হলে যেকোনো সময় ‘স্মার্ট লকডাউন’ ঘোষণা করা হতে পারে। এ পরিকল্পনার আওতায় নির্দিষ্ট এলাকা বা খাতভিত্তিক সীমাবদ্ধতা আরোপ করা হবে, যাতে সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রম পুরোপুরি বন্ধ না করেই সংকট নিয়ন্ত্রণে রাখা যায়।

বিস্তারিত আসছে....

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top