বৃহঃস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২

হিটলারের প্রশংসা করায় মিজানুর রহমান আজহারীর ভিসা বাতিল

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১ এপ্রিল ২০২৬, ১১:৪৩

সংগৃহীত

অস্ট্রেলিয়ায় বক্তৃতা দিতে গিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগ ওঠায় বাংলাদেশের জনপ্রিয় ধর্মীয় বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারীর ভিসা বাতিল করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) এ তথ্য প্রকাশ করেছে ডেইলি মেইল।

প্রতিবেদন অনুযায়ী, সামাজিক মাধ্যমে বিপুল অনুসারী থাকা আজহারী এশিয়া, মধ্যপ্রাচ্য ও পশ্চিমা প্রবাসী সম্প্রদায়ের মধ্যে নিয়মিত বক্তৃতা দিয়ে থাকেন। ‘বিশ্বাসের উত্তরাধিকার’ শীর্ষক সিরিজের অংশ হিসেবে তিনি ইস্টার উপলক্ষে অস্ট্রেলিয়া সফরে গিয়েছিলেন। সফরসূচিতে ব্রিসবেন, মেলবোর্ন, সিডনি এবং ক্যানবেরা অন্তর্ভুক্ত ছিল।

জানা গেছে, মঙ্গলবার তার ভিসা বাতিল করা হয় এবং বর্তমানে তিনি দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন।

অভিযোগ রয়েছে, একাধিক বক্তৃতায় তিনি অ্যাডলফ হিটলারকে ইহুদিদের জন্য ‘ঐশ্বরিক শাস্তি’ হিসেবে উল্লেখ করেছেন। এছাড়া ইহুদিদের বিরুদ্ধে বিভিন্ন উসকানিমূলক মন্তব্য করার অভিযোগও উঠেছে।

এ বিষয়ে অস্ট্রেলিয়ার লিবারেল সিনেটর জনাথন ডুনিয়াম জানান, আজহারীর সফর সম্পর্কে তাকে এবং অন্যান্য সংসদ সদস্যদের আগে থেকেই সতর্ক করা হয়েছিল। তিনি বলেন, বিভিন্ন সংগঠন এ বিষয়ে তাদের সঙ্গে যোগাযোগ করেছিল।

উল্লেখ্য, তার বক্তৃতা সফর সোমবার রাতে ব্রিসবেনে শুরু হয় এবং ৩ এপ্রিল মেলবোর্ন, ৪ এপ্রিল সিডনি ও ৬ এপ্রিল ক্যানবেরায় অনুষ্ঠান হওয়ার কথা ছিল।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top