মানবিকতার আহ্বানে নতুন বার্তা দিলেন সালমা আক্তার
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১ এপ্রিল ২০২৬, ১৬:৫৬
দেশের জনপ্রিয় সংগীতশিল্পী সালমা আক্তার আবারও ভক্তদের হৃদয় ছুঁয়েছেন তার এক আবেগঘন বার্তায়। গান ও স্টেজ পারফরম্যান্স নিয়ে ব্যস্ত সময় কাটালেও সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি নিয়মিতই ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখেন।
সম্প্রতি নিজের ফেসবুক পেজে শেয়ার করা এক পোস্টে তিনি মানুষের প্রতি ইতিবাচক মনোভাব ও মানবিক আচরণের গুরুত্ব তুলে ধরেন। সালমা লেখেন, কেউ যদি অন্যের উপকার করতে না পারেন, তবুও যেন কারও ক্ষতি না করেন। তার ভাষায়, “কারোর অপকার না করা কিন্তু অনেক বড় উপকার।”
পোস্টে তিনি আরও বলেন, সুস্থ চিন্তা ও সুন্দর মন নিয়ে অন্যের জন্য প্রার্থনা করলে নিজের জীবনেও ইতিবাচক পরিবর্তন আসে। সৃষ্টিকর্তার প্রতি আস্থা রেখে তিনি সবাইকে ভালো থাকার আহ্বান জানান।
সালমা তার বার্তায় জীবনের অনিশ্চয়তার কথাও উল্লেখ করেন। তিনি বলেন, পৃথিবীর সব মা-বাবা ও সন্তান যেন সুস্থ, নিরাপদ ও আনন্দে থাকে—এটাই তার কামনা। তার এই মানবিক আহ্বান ভক্তদের মধ্যে নতুন করে সচেতনতা ও ইতিবাচক চিন্তার অনুপ্রেরণা জুগিয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।