কাশিয়ানীতে র্যাবের অভিযানে ফেন্সিডিল উদ্ধার, গ্রেপ্তার ১
গোপালগঞ্জ প্রতিনিধি | প্রকাশিত: ১ এপ্রিল ২০২৬, ১৫:৩৯
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় মধুমতি সেতুর টোলপ্লাজা এলাকা থেকে ৭০ বোতল ফেন্সিডিলসহ মোঃ ফারুক হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৬।
বুধবার (১ এপ্রিল) সকাল ১১টার দিকে খুলনা র্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাম্পের একটি দল বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে।
এসময় তার কাছ থেকে ৭০ বোতল ফেন্সিডিল সদৃশ মাদক উদ্ধার করে জব্দ করা হয়।
র্যাব জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
খুলনা র্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এস এম রেজাউল হক আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়েছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।