ট্রাম্পের বিদ্রুপে ‘দুর্বল’ শিরোনামে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৩ এপ্রিল ২০২৬, ১৬:৪৯
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রিটিশ প্রধানমন্ত্রী সার কিয়ার স্টারমারকে ‘দুর্বল’ বলে বিদ্রূপ করেছেন। হোয়াইট হাউসে এক ব্যক্তিগত ইস্টার লাঞ্চের ফাঁস হওয়া ভিডিওতে ট্রাম্প স্টারমারের কণ্ঠ নকল করে কথা বলছেন এবং ব্রিটিশ নৌবাহিনীকে নিয়েও তামাশা করেছেন।
ট্রাম্পের ক্ষোভের কারণ হলো, মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে বন্ধ হয়ে যাওয়া হরমুজ প্রণালি খুলতে ব্রিটিশ প্রধানমন্ত্রী কূটনৈতিক উপায় অবলম্বন করেছেন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সহযোগিতা না করার প্রবণতা দেখিয়েছেন।
আগেও ট্রাম্প ব্রিটিশ বিমানবাহী রণতরীকে খেলনা বলে অভিহিত করেছেন এবং তাদের মান নিয়ে বিদ্রূপ করেছেন। এ ঘটনায় তিনি ব্রিটেনকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে ভালো মিত্র না হয়ে ‘বন্ধু’ হিসেবে আচরণ না করার জন্য সমালোচনা করেছেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।