শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

উত্তরার বাসা থেকে জাবি শিক্ষার্থী মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩ এপ্রিল ২০২৬, ১৬:৫৪

সংগৃহীত

রাজধানীর উত্তরা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইংরেজি বিভাগের ৪৪ ব্যাচের সাবেক শিক্ষার্থী সাবিত মাহমুদ শাওন এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩ এপ্রিল) সকালে তুরাগ থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

ডিউটি অফিসার এসআই ইখলাস মিয়া জানান, প্রাথমিক আলামতের ভিত্তিতে এটি আত্মহত্যার ঘটনা হতে পারে, তবে মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের পর জানা যাবে।

শাওনের সহপাঠী জানিয়েছেন, তিনি কয়েকদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন এবং ফেসবুকে অস্বাভাবিক পোস্ট দিয়েছিলেন। তার একটি পোস্টে উল্লেখ ছিল, “At the end, you got to fight your own battles, and accept the defeat. 27/03/2026 (Killed my soul)”।

পুলিশ ঘটনার কারণ নিশ্চিত করতে তদন্ত চালাচ্ছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত তথ্য প্রকাশ করবে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top