টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১১৮ কোটি টাকার অবৈধ জাল জব্দ
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩ এপ্রিল ২০২৬, ১৬:৫৩
কক্সবাজারের টেকনাফ বাহারছড়া ইউনিয়নে কোস্ট গার্ডের যৌথ অভিযানে প্রায় ১১৮ কোটি ১০ লাখ টাকা মূল্যের অবৈধ জাল জব্দ করা হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত টেকনাফ, বাহারছড়া ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে শামলাপুর বাজার এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ৬০ লাখ মিটার চরঘেরা জাল, ৪০ লাখ মিটার কারেন্ট জাল এবং ২০টি বেহুন্দি জাল জব্দ করা হয়।
জব্দকৃত জালসমূহ পরে টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিনষ্ট করা হয়েছে। অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।