যুক্তরাষ্ট্র–ইরান আলোচনার আগে ইসলামাবাদে দুই দিনের স্থানীয় ছুটি

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৯ এপ্রিল ২০২৬, ১৪:৩৬

সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আসন্ন উচ্চপর্যায়ের আলোচনার প্রস্তুতির কারণে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বৃহস্পতিবার (৯ এপ্রিল) থেকে দুই দিনের স্থানীয় ছুটি ঘোষণা করা হয়েছে। ইসলামাবাদ জেলা প্রশাসন বুধবার রাতে এই নোটিশ প্রকাশ করেছে, তবে ছুটির কারণ সরাসরি উল্লেখ করা হয়নি।

পাকিস্তানি কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার ও শুক্রবারের ছুটি শুধু ইসলামাবাদ ক্যাপিটাল টেরিটরিতে কার্যকর থাকবে। জরুরি সেবা যেমন—পুলিশ, হাসপাতাল, বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ—ছুটির সময়ও চালু থাকবে।

হোয়াইট হাউস জানিয়েছে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এই সপ্তাহান্তে ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। স্থানীয় প্রশাসন নাগরিকদের নিজেদের কার্যক্রম ছুটির সময় অনুযায়ী সাজানোর পরামর্শ দিয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top