ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানে উত্তেজনা, রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা জারি
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৮ এপ্রিল ২০২৬, ১৬:১৮
পাকিস্তানের কারাবন্দি নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান মুক্তির দাবিতে রাজপথে আন্দোলনের ঘোষণা দিয়েছেন তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। বিশেষ করে ৯ এপ্রিল, ইমরান খানের ক্ষমতাচ্যুতির দিনটিকে কেন্দ্র করে বড় বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে।
তবে শাহবাজ শরিফ সরকারের অধীনে রাওয়ালপিন্ডিতে আগামী ১৫ দিনের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে। এর ফলে সব ধরনের সভা, সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করা হয়েছে। খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি এই কর্মসূচি শান্তিপূর্ণ বলে দাবি করলেও প্রশাসন অনুমতি দেননি।
আইনি লড়াইয়ে ইমরান খানকে কিছুটা স্বস্তি দিয়েছেন ইসলামাবাদ হাইকোর্ট। ১৯০ মিলিয়ন পাউন্ডের দুর্নীতি মামলায় আইনজীবীর সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন আদালত। প্রধান বিচারপতি সরদার মুহাম্মদ সরফরাজ ডোগার ও বিচারপতি মুহাম্মদ আসিফ-এর বেঞ্চ ইঙ্গিত দিয়েছেন, মামলাটির দ্রুত নিষ্পত্তি হতে পারে।
রাজপথের উত্তেজনা ও আদালতের আইনি লড়াই—দুটি মিলে পাকিস্তানের রাজনীতিতে এখন এক চরম স্নায়ুযুদ্ধের পরিস্থিতি বিরাজ করছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।