শনিবার, ২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩

ভোট কারচুপির অভিযোগে পশ্চিমবঙ্গের ১৫টি কেন্দ্রে পুনরায় ভোট

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২ মে ২০২৬, ১৩:৩৪

সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গে ভোটে কারচুপির অভিযোগ ওঠায় দুটি বিধানসভা আসনের ১৫টি কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

শনিবার (২ মে) হায়মন্ড হারবার ও মগরাহাট পশ্চিম আসনের এসব কেন্দ্রে নতুন করে ভোট অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, মগরাহাট পশ্চিমের ১১টি এবং ডায়মন্ড হারবারের ৪টি বুথে পুনরায় ভোট নেওয়া হবে। সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর ভোট বাতিল করে নতুন করে ভোটগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পশ্চিমবঙ্গের প্রধান নির্বাচন কর্মকর্তা এক বিবৃতিতে জানান, ২৯ এপ্রিল অনুষ্ঠিত ভোটের পর দায়িত্বরত কর্মকর্তাদের কাছ থেকে রিপোর্ট পাওয়া যায় এবং তা পর্যালোচনার পর নির্বাচন কমিশন নির্দিষ্ট বুথগুলোতে পুনরায় ভোট নেওয়ার সিদ্ধান্ত নেয়।

বিবৃতিতে আরও বলা হয়, পুনর্নির্বাচনের তথ্য এলাকাজুড়ে ব্যাপকভাবে প্রচার করতে হবে এবং প্রার্থীদের লিখিতভাবে বিষয়টি জানাতে হবে।

এর আগে ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় পশ্চিমবঙ্গে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়, যেখানে প্রায় ছয় কোটি ভোটার অংশ নেন। তবে নির্দিষ্ট কয়েকটি বুথে অনিয়মের অভিযোগ ওঠায় এই পুনর্নির্বাচনের সিদ্ধান্ত আসে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top