শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

বাংলাদেশ-নিউজিল্যান্ডের খেলা দেখতে মিরপুর স্টেডিয়ামে জাইমা রহমান

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৬, ১৫:২৭

ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার সিরিজের ম্যাচ। এই ম্যাচে বাংলাদেশ দলকে উৎসাহ দিতে মাঠে উপস্থিত হয়েছেন রাজনৈতিক ব্যক্তিত্ব তারেক রহমানের কন্যা জাইমা রহমান।

শুক্রবার সকাল ১১টায় ম্যাচ শুরু হলেও প্রায় এক ঘণ্টা পর স্টেডিয়ামে পৌঁছান তিনি। এর আগেও গত মাসে পাকিস্তানের বিপক্ষে একদিনের ম্যাচে গ্যালারিতে তাকে দেখা গিয়েছিল।

পূর্ববর্তী ম্যাচে তিনি রাষ্ট্রপতি বক্সে বসে খেলা উপভোগ করেছিলেন। তবে এবার তিনি অবস্থান নেন প্রেসবক্সের বিপরীত পাশে অবস্থিত আন্তর্জাতিক গ্যালারির কর্পোরেট বক্সে।

ম্যাচের শুরুতে টসে হেরে প্রথমে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩১ ওভারে ৪ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের সংগ্রহ দাঁড়িয়েছে ১৫১ রান।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top