পাকিস্তানে খনির ধ্বংসস্তূপ থেকে ১৭ দিন পর শ্রমিককে জীবিত উদ্ধার
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৬, ১৭:০৯
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের মর্দন জেলার রুস্তম এলাকায় একটি খনিতে বিস্ফোরণ ও ভূমিধসের ১৭ দিন পর এক শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ধ্বংসস্তূপের নিচ থেকে তাকে উদ্ধার করা হয় বলে জানিয়েছে উদ্ধারকারী সংস্থা।
গত ৩১ মার্চ রুস্তমের নাঙ্গাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খনিতে পাথর উত্তোলনের কাজ চলাকালে হঠাৎ ওপর থেকে বিশাল পাথরধস নেমে আসে। এতে খনিতে থাকা শ্রমিকরা পাথরের নিচে চাপা পড়ে যান। এই ঘটনায় এখন পর্যন্ত আটজন শ্রমিকের মৃত্যু হয়েছে।
উদ্ধার অভিযানে থাকা সংস্থার এক কর্মকর্তা জানান, জীবিত উদ্ধার হওয়া ব্যক্তির নাম আবদুল ওয়াহাব। তিনি মোহমান্দ জেলার বাসিন্দা। দীর্ঘ সময় ধরে চলা উদ্ধার কার্যক্রমের পর তাকে ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত অবস্থায় বের করে আনা সম্ভব হয়। উদ্ধারের পরপরই তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর ধ্বংসস্তূপে আটকে পড়া ব্যক্তিদের মধ্যে অধিকাংশের অবস্থান নিশ্চিত হওয়া গেলেও একজন এখনো নিখোঁজ বলে ধারণা করা হচ্ছে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।