মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কাছে ১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ চাইবো: ট্রাম্প

সারাবিশ্ব ডেস্ক | প্রকাশিত: ৩ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:৩৫

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ১ বিলিয়ন ডলার (প্রায় ১০০ কোটি) ক্ষতিপূরণের জন্য আইনি পদক্ষেপ নেবেন। এই ঘোষণার মাধ্যমে ট্রাম্প প্রশাসনের সঙ্গে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের চলমান বিবাদের নতুন অধ্যায় শুরু হলো। যদিও এখনও হার্ভার্ডের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া আসেনি।

ট্রাম্প প্রশাসনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের দাবি, বিশ্ববিদ্যালয়টি ‘ওক সংস্কৃতি’ এবং নীতিমালার নামে বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। বিশেষ করে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ চলাকালে ইহুদি শিক্ষার্থীদের যথাযথ সুরক্ষা না দেওয়ার অভিযোগ আনা হয়েছে। এর ফলে প্রশাসন বারবার আইনি লড়াইয়ে বিশ্ববিদ্যালয়গুলোকে টেনে নিয়ে গেছে এবং অতিরিক্ত ক্ষতিপূরণের দাবি তুলেছে।

প্রথমে ট্রাম্প ক্ষতিপূরণের পরিমাণ কমিয়ে ২০০ মিলিয়ন ডলার করার ইঙ্গিত দিয়েছিলেন। তবে পরবর্তীতে ট্রাম্প নিজের সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, “২০ বা ৫০ কোটি নয়, আমরা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে একেবারে ১ বিলিয়ন ডলার চাইব।” তিনি আরও বলেছেন, ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কোনো ধরনের লেনদেন হবে না এবং এটি একটি ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচিত হবে।

এই ঘটনায় জানা গেছে, ট্রাম্প প্রশাসনের সঙ্গে ইতিমধ্যেই কলাম্বিয়া ইউনিভার্সিটি সহ অন্যান্য ‘আইভি লিগ’ বিশ্ববিদ্যালয়ও ক্ষতিপূরণ ও নীতিমালার ক্ষেত্রে চুক্তি করেছে। উদাহরণস্বরূপ, গত গ্রীষ্মে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় ট্রাম্প প্রশাসনকে ২০ কোটি ডলার ক্ষতিপূরণ দিতে সম্মতি দিয়েছিল এবং ভর্তি ও নিয়োগ প্রক্রিয়ায় জাতি, ধর্ম বা বর্ণের ভিত্তিতে কোনো কোটা বা বিশেষ সুবিধা না দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top