বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬, ২২ মাঘ ১৪৩২

গাজায় সহিংসতা অব্যাহত, শিশুসহ নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৪ ফেব্রুয়ারী ২০২৬, ১৩:৩০

সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে। গাজার সিভিল ডিফেন্স সংস্থার তথ্য অনুযায়ী, রাতভর চালানো ইসরাইলি হামলায় শিশুসহ অন্তত ১০ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে চার বছরের এক শিশু রয়েছেন।

দুই দিন আগে ইসরাইল গাজা ও মিসরের মধ্যবর্তী গুরুত্বপূর্ণ রাফাহ ক্রসিং ‘সীমিত সংখ্যক মানুষের চলাচলের জন্য’ পুনরায় খুললেও এ হামলার ঘটনা ঘটেছে। একই সময়ে দখলকৃত পশ্চিম তীরের জেরিকোতে অভিযান চলাকালীন এক যুবক ফিলিস্তিনি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।

হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় ইসরাইলি হামলায় অন্তত ৫০০-এর বেশি নিহত হয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের ইসরাইলে হামলার মাধ্যমে গাজা যুদ্ধ শুরু হয়। এর প্রতিশোধে ইসরাইলি হামলায় গাজার বড় অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, দুই বছরের এই সংঘর্ষে গাজায় অন্তত ৭১,৮০৩ জন নিহত এবং ১,৭১,৫৭৫ জন আহত হয়েছে। জাতিসংঘ এই পরিসংখ্যানকে নির্ভরযোগ্য বলে বিবেচনা করছে।

ইসরাইলি মিডিয়ার খবর অনুযায়ী, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মঙ্গলবার জেরুসালেমে মার্কিন দূত স্টিভ উইটকফের সঙ্গে বৈঠক করেছেন।

এদিকে রাফাহ ক্রসিং পুনরায় খোলার দ্বিতীয় দিনে মাত্র ১৬ জন ফিলিস্তিনি রোগী এবং তাদের আত্মীয়দের গাজার বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

সূত্র: আল জাজিরা

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top