বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬, ২২ মাঘ ১৪৩২

‘ফ্রি প্যালেস্টাইন’ স্টিকার লাগানোর অভিযোগে দুই ব্রিটিশ পর্যটকের ভিসা বাতিল করলো ভারত

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৪ ফেব্রুয়ারী ২০২৬, ১৩:৩১

সংগৃহীত

ভারতের রাজস্থান রাজ্যে ‘ফ্রি প্যালেস্টাইন’ লেখা স্টিকার লাগানোর অভিযোগে দুই ব্রিটিশ নাগরিকের পর্যটক ভিসা বাতিল করা হয়েছে এবং তাদের দ্রুত দেশ ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়েছে, লুইস গ্যাব্রিয়েল ডি. ও তার বান্ধবী আনুশি এমা ক্রিস্টিন রাজ্যের বিভিন্ন শহরে ইসরাইলবিরোধী স্টিকার লাগিয়েছিলেন। ভারতের গোয়েন্দা বিভাগ বিষয়টিকে গুরুতর মনে করে জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ করে এবং তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।

সিসিটিভি ফুটেজ ও স্থানীয় সূত্রের তথ্য পর্যালোচনা করে গোয়েন্দা সংস্থা দম্পতিকে শনাক্ত করে। জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা পর্যটন ভিসায় থাকা সত্ত্বেও রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন, যা ভিসার শর্ত লঙ্ঘন।

ভারতের অভিবাসন ও বিদেশি আইন অনুযায়ী তাদের ভিসা বাতিল করে ‘লিভ ইন্ডিয়া নোটিশ’ জারি করা হয়েছে। এনডিটিভি জানিয়েছে, ভারত সরকার চাইলে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করতে পারতেন।

সূত্র: এনডিটিভি

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top