বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬, ২২ মাঘ ১৪৩২

মোবাইল ফোনে ব্লক করায় প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, তরুণী গ্রেপ্তার

সারাবিশ্ব ডেস্ক | প্রকাশিত: ৪ ফেব্রুয়ারী ২০২৬, ১৩:৩৫

ছবি: সংগৃহীত

মোবাইল ফোনে কল ও মেসেজ ‘ব্লক’ করার ঘটনাকে কেন্দ্র করে প্রেমিককে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে ভারতের ছত্তিশগড় রাজ্যে। এ ঘটনায় অভিযুক্ত তরুণী রোশনি সূর্যবংশী (২২)-কে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে ছত্তিশগড় রাজ্যের বিলাসপুরে এ ঘটনা ঘটেছে।

নিহত কমতা প্রসাদ সূর্যবংশী (২৫) স্থানীয় একটি হোটেলে কর্মরত ছিলেন। ছয় মাস আগে ইনস্টাগ্রামে রোশনি এবং কমতার পরিচয় হয়, পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তবে শেষ দুই-তিন দিন ধরে সম্পর্কের উত্তেজনা বেড়ে যায়। অভিযোগ অনুযায়ী, কমতা হঠাৎ রোশনি ব্লক করে দেন এবং তার কল ও মেসেজ বন্ধ করেন। এতে ক্ষুব্ধ হয়ে রোশনি ছুরি নিয়ে কমতার বাড়িতে যান।

পুলিশ জানায়, দরজা খোলার পর রোশনি কমতার কাছে তার মোবাইল ফোন চাইলে কমতা দিতে অস্বীকৃতি জানায়। এরপর দুজনের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয় এবং রোশনি কমতার বুকে ছুরিকাঘাত করেন। রুমমেট তাদের ঘরের ভেতরের হৈচৈ শুনে এসে কমতাকে মেঝেতে রক্তাক্ত অবস্থায় দেখে। হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হলেও পথে তিনি মারা যান।

পুলিশ কর্মকর্তা সুম্মত সাহু বলেন, “অভিযুক্ত তরুণী ছুরি নিয়ে ভুক্তভোগীর কক্ষে যান এবং ফোন দাবি করেন। ধস্তাধস্তির সময় তিনি কমতার বুকে ছুরিকাঘাত করেন, যা প্রাণঘাতী হয়েছে।”

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রোশনি দাবি করেছেন, তিনি শুধু ভয় দেখানোর উদ্দেশ্যে ছুরি নিয়ে গিয়েছিলেন। তবে পুলিশ সম্পর্কের ধরন, হত্যার আগে ও পরে ঘটে যাওয়া ঘটনাগুলো যাচাই করছে। নিহত কমতা প্রসাদ সূর্যবংশী বিজেপি নেতা ও জেলা পঞ্চায়েত সভাপতি রাজেশ সূর্যবংশীর ভাতিজা।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top