শবে বরাতের রাতেও ইসরায়েলি হামলা, নিহত ১০ ফিলিস্তিনি
সারাবিশ্ব ডেস্ক | প্রকাশিত: ৪ ফেব্রুয়ারী ২০২৬, ১৪:৫১
মুসলিমদের পবিত্র শবে বরাতের রাতেও গাজা উপত্যকায় রাতভর হামলা চালিয়েছে ইসরায়েল। এ হামলায় প্রাণ গেছে অন্তত ১০ ফিলিস্তিনির। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে চার বছর বয়সী একটি শিশুকন্যাও রয়েছে।
এদিকে, ইসরায়েলি গণমাধ্যমের খবর অনুযায়ী, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জেরুজালেমে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফের সঙ্গে এক বৈঠক করেন। বৈঠকে চলমান যুদ্ধ পরিস্থিতি এবং কূটনৈতিক কার্যক্রম নিয়ে আলোচনা হয়।
অপরদিকে, পশ্চিম তীরের অধিকৃত জেরিকো শহরে ইসরায়েলি বাহিনীর অভিযানে এক তরুণ ফিলিস্তিনি গুলিবিদ্ধ হয়ে নিহত হন।
গাজার রাফাহ ক্রসিংটি আংশিকভাবে পুনরায় চালু হওয়ার পর ইসরায়েল মাত্র ১৬ জন ফিলিস্তিনি রোগী ও তাদের পরিবারের সদস্যদের গাজা ছাড়ার অনুমতি দিয়েছে। এর মাধ্যমে, গাজায় চিকিৎসা সহায়তা প্রাপ্তির উপর সীমাবদ্ধতা ও কঠোর নিষেধাজ্ঞা থাকার চিত্র স্পষ্ট হয়েছে।
২০২৩ সালের অক্টোবর মাস থেকে চলমান এই ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৭১,৮০৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ১,৭১,৫৭৫ জন আহত হয়েছেন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।