বৃহঃস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬, ২৩ মাঘ ১৪৩২

এপস্টেইন কেলেঙ্কারি: ট্রাম্প এবার মুখ খুললেন

আন্তজাতিক ডেস্ক | প্রকাশিত: ৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৮

ছবি: সংগৃহীত

জেফরি এপস্টেইনের যৌন পাচার মামলার লাখ লাখ নথি প্রকাশের পর মার্কিন রাজনীতিতে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। যদিও মার্কিন বিচার বিভাগ সম্প্রতি এই তদন্তের সমাপ্তি ঘোষণা করেছে, ট্রাম্প দেশে সবাইকে বিতর্কের বিষয়টি পিছনে ফেলে এগোতে আহ্বান জানিয়েছেন।

তবে কংগ্রেসের বিশেষ তদন্ত কমিটি এবং ভুক্তভোগীদের অনড় অবস্থানের কারণে বিষয়টি হোয়াইট হাউসের জন্য এখনও গলার কাঁটা হয়ে রয়েছে। ডেপুটি অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ জানিয়েছেন, নতুন কোনো মামলা করার মতো পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায়নি।

এদিকে, মার্কিন প্রতিনিধি সভা নথিতে সন্তুষ্ট নয়। রিপাবলিকান আইনপ্রণেতারা সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকে সাক্ষ্য দিতে তলব করেছেন। সাক্ষ্য দিতে অস্বীকৃতি জানালে তাদের বিরুদ্ধে আদালত অবমাননার ব্যবস্থা নেওয়ারও হুমকি দেওয়া হয়েছে।

প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন, প্রকাশিত নথিতে তার বিরুদ্ধে আপত্তিকর কিছু নেই এবং সময় এসেছে অন্য কাজে মনোযোগ দেওয়ার। তবে বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের নাম প্রকাশিত নথিতে ছয় হাজারের বেশিবার এসেছে। ২০১১ সালের একটি ইমেল নতুন প্রশ্নও সৃষ্টি করেছে।

এই নথি শুধু রাজনৈতিক ব্যক্তিদেরই নয়, বিশ্বের প্রভাবশালী ব্যবসায়ী ও ব্যক্তিত্বদেরকেও বিপাকে ফেলেছে। বিল গেটস, ইলন মাস্ক, ব্রিটিশ রাজপরিবারের সাবেক সদস্য অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসর এবং ল্যারি সামারসসহ অনেকের নামের উপস্থিতি সামাজিক ও পেশাগত ক্ষতির কারণ হয়েছে।

সূত্র: বিবিসি



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top