সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২

ট্রাম্পকে নিয়ে চাঞ্চল্যকর দাবি কুখ্যাত এপস্টেইনের

আন্তজাতিক ডেস্ক | প্রকাশিত: ৯ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০০

ট্রাম্পের সঙ্গে এপস্টিনের বন্ধুত্ব ছিল অনেক দিনের। ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ গত দুই মাসে কুখ্যাত ধনকুবের জেফরি এপস্টেইনকে ঘিরে যৌন পাচার–সংক্রান্ত তদন্তের বিপুলসংখ্যক নথি প্রকাশ করেছে। এসব নথিতে বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের নাম ও নানা চাঞ্চল্যকর তথ্য উঠে আসায় যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে ব্যাপক আলোচনা ও তোলপাড় চলছে।

প্রকাশিত নথিতে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম বহুবার উল্লেখ করা হয়েছে। এসব নথির বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি এক্সপ্রেস জানিয়েছে, ২০১৭ সালে ট্রাম্পের শারীরিক ও মানসিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন ছিলেন তার ঘনিষ্ঠ মহলের অনেকে। অভিযোগ করা হয়েছে, ওই সময় তিনি পুরোনো বন্ধুদের চিনতে পারতেন না।

এপস্টেইনের পাঠানো ২০১৭ সালের ২৯ ডিসেম্বরের একটি ইমেইলে আরও দাবি করা হয়, সে সময় ট্রাম্প নিয়মিত অতিরিক্ত মেকআপ ব্যবহার করতেন। ডোনাল্ড ট্রাম্পের প্রথম প্রেসিডেন্ট মেয়াদে এসব ইমেইল আদান-প্রদান হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, হলিউড রিপোর্টার ও ইউএসএ টুডে–এর সাংবাদিক মাইকেল উলফের সঙ্গে এপস্টেইনের কথোপকথনের ইমেইল থেকেই এসব তথ্য সামনে এসেছে।

গত ৩০ জানুয়ারি প্রকাশিত নতুন করে লাখ লাখ এপস্টেইন–সংক্রান্ত নথিতে ডোনাল্ড ট্রাম্পের নাম কয়েক শতবার উল্লেখ করা হয়েছে।

তবে ট্রাম্পের পক্ষ থেকে বলা হয়েছে, একসময় এপস্টেইনের সঙ্গে তার পরিচয় থাকলেও বহু বছর আগেই সেই সম্পর্ক শেষ হয়ে যায়। একই সঙ্গে এপস্টেইনের বিরুদ্ধে ওঠা যৌন অপরাধ সংক্রান্ত কার্যক্রম সম্পর্কে তিনি কিছুই জানতেন না বলে দাবি করেছেন ট্রাম্প।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top