সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২

ভারত বৈশ্বিক শান্তির জন্য হুমকিতে পরিণত হয়েছে: প্রেসিডেন্ট জারদারি

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৯ ফেব্রুয়ারী ২০২৬, ১৩:৩৫

সংগৃহীত

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি বলেছেন, ভারত এখন বৈশ্বিক শান্তির জন্য একটি হুমকিতে পরিণত হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির গণমাধ্যম সামা টিভি।

ইসলামাবাদে এক বক্তব্যে সাম্প্রতিক একটি সন্ত্রাসী হামলার পর আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে প্রকাশিত সংহতি ও সহানুভূতির জন্য কৃতজ্ঞতা জানান প্রেসিডেন্ট জারদারি। তিনি বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই কোনো একক দেশের দায়িত্ব নয়; এটি একটি সম্মিলিত বৈশ্বিক দায়িত্ব।

জারদারি বলেন, বিশ্বনেতা, বিভিন্ন সরকার এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর পক্ষ থেকে জানানো সহমর্মিতা ও সমর্থন পাকিস্তানের জনগণ এবং সন্ত্রাসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য সাহস ও শক্তির উৎস হিসেবে কাজ করছে। এসব বার্তা প্রমাণ করে যে সন্ত্রাসবাদ ও এর পেছনের সহিংস মতাদর্শের বিরুদ্ধে লড়াই একটি বৈশ্বিক সংগ্রাম।

তিনি আবারও পাকিস্তানের দীর্ঘদিনের অবস্থান তুলে ধরে বলেন, কোনো দেশ একা সন্ত্রাসবাদ মোকাবিলা করতে পারে না। পাকিস্তানের অভিজ্ঞতা অনুযায়ী, যখন সন্ত্রাসী সংগঠনগুলো সীমান্তের বাইরে আশ্রয়, সহায়তা অথবা অবাধে কাজ করার সুযোগ পায়, তখন এর ভয়াবহ পরিণতি ভোগ করতে হয় বিশ্বের নিরীহ মানুষদের।

দুঃখ প্রকাশ করে পাকিস্তানের প্রেসিডেন্ট অভিযোগ করেন, কিছু প্রতিবেশী দেশ তাদের ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর সুযোগ দিয়েছে। একই সঙ্গে তিনি বলেন, কিছু পক্ষ আর্থিক, প্রযুক্তিগত ও সামরিক সহায়তা দিয়ে এসব তৎপরতাকে উৎসাহিত করেছে। তার মতে, এসব কারণেই সাম্প্রতিক বছরগুলোতে এই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি মারাত্মকভাবে প্রভাবিত হয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top