প্রেসিডেন্টের যুদ্ধ ঘোষণার ক্ষমতা কমাতে মার্কিন সিনেটে ভোট আজ
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৪ মার্চ ২০২৬, ১১:০৫
মার্কিন প্রেসিডেন্টের যুদ্ধ ঘোষণার ক্ষমতা সীমিত করার প্রস্তাব নিয়ে আজ ভোটাভুটি অনুষ্ঠিত হবে মার্কিন সিনেট-এ। বুধবার (৪ মার্চ) প্রস্তাবটি পাস হলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর যুদ্ধ ঘোষণার ক্ষমতা নিয়ন্ত্রণের আওতায় আসবে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সময় সকাল ১১টায় বিলটি নিয়ে বিতর্ক শুরু হওয়ার কথা রয়েছে। বিকেল ৪টায় এ বিষয়ে ভোট গ্রহণ করা হবে।
এরই মধ্যে অভিযোগ উঠেছে, কংগ্রেসের অনুমোদন ছাড়াই ইরানে হামলা চালিয়েছেন ট্রাম্প। মার্কিন কংগ্রেস-কে পাশ কাটিয়ে এত বড় সামরিক পদক্ষেপ নেওয়া কতটা বৈধ—তা নিয়ে দেশজুড়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে। যদিও কংগ্রেসকে উপেক্ষা করেই হামলার ঘোষণা দেন ট্রাম্প।
দেশটির আইন প্রণেতাদের একটি বড় অংশ প্রেসিডেন্টের এমন পদক্ষেপে সমর্থন দিচ্ছেন না বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস।
অন্যদিকে ইরানের দাবি, এই যুদ্ধে ট্রাম্প মূলত ইসরায়েল-কে সন্তুষ্ট করার জন্য কাজ করছেন, মার্কিন নাগরিকদের স্বার্থে নয়।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।