উত্তেজনার মধ্যেই ইরানে খাদ্যসামগ্রী ও জরুরি ওষুধ পাঠালো আজারবাইজান
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১১ মার্চ ২০২৬, ১৩:৩৯
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও ড্রোন হামলার ঘটনাকে কেন্দ্র করে ককেশাস অঞ্চলে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যেই ইরানে বড় ধরনের মানবিক সহায়তা পাঠিয়েছে আজারবাইজান। দেশটির জরুরি অবস্থা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, টন টন খাদ্যসামগ্রী ও জরুরি ওষুধ বোঝাই একটি সহায়তার চালান ইরানে পাঠানো হয়েছে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত রোববার আজারবাইজান ও ইরানের প্রেসিডেন্টদের মধ্যে গুরুত্বপূর্ণ এক টেলিফোনে আলোচনা অনুষ্ঠিত হয়। ওই আলোচনার পরিপ্রেক্ষিতেই মানবিক কারণে এই সহায়তা পাঠানোর সিদ্ধান্ত নেয় বাকু।
দীর্ঘদিন ধরেই প্রতিবেশী এ দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন ও এক ধরনের স্নায়ুচাপ বিরাজ করছে। ইরানের অভিযোগ, আজারবাইজানের প্রধান অস্ত্র সরবরাহকারী দেশ ইসরায়েল বাকুর ভূখণ্ড ব্যবহার করে ইরানের বিরুদ্ধে গোয়েন্দা তৎপরতা ও সম্ভাব্য হামলার পরিকল্পনা করছে।
এ পরিস্থিতির মধ্যেই আজারবাইজানের পক্ষ থেকে ইরানে মানবিক সহায়তা পাঠানোর পদক্ষেপকে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার কূটনৈতিক উদ্যোগ হিসেবে দেখছেন বিশ্লেষকেরা।
তথ্যসূত্র: আলজাজিরা
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।