শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ থেকে পিছু হাঁটার চেষ্টায় ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২০ মার্চ ২০২৬, ১৪:৪৫

সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চলমান উত্তেজনার পরিস্থিতি থেকে বের হওয়ার চেষ্টা করছেন। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, বর্তমান পরিস্থিতি যুক্তরাষ্ট্রের জন্য আর সুবিধাজনক নয়। বিশেষ করে ইরানের সম্ভাব্য পাল্টা হামলার ঝুঁকি ট্রাম্প প্রশাসনের জন্য বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

ওয়াশিংটনের থিঙ্কট্যাঙ্ক কুইন্সি ইনস্টিটিউট ফর রেসপন্সিবল স্টেটক্রাফট-এর ভাইস প্রেসিডেন্ট ত্রিতা পার্সি বলেছেন, ইরান ইতোমধ্যেই তাদের প্রতিরোধ ও হামলার সক্ষমতা দেখিয়েছে। পার্সি সতর্ক করেছেন, ইরানের এমন ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক বাজারে অস্থিরতা সৃষ্টি করতে পারে, বিশেষ করে পারস্য উপসাগরের সহযোগী দেশগুলোর অর্থনীতি ও সরাসরি মার্কিন অর্থনীতির ওপর প্রভাব ফেলতে পারে।

ইতিমধ্যে ইউরোপীয় ইউনিয়ন ইরান ও তার মিত্রদের প্রতি আঞ্চলিক সংঘর্ষ বন্ধের আহ্বান জানিয়েছে। তারা উল্লেখ করেছে, চলমান পরিস্থিতি শুধু মধ্যপ্রাচ্য নয়, বরং বৈশ্বিক নিরাপত্তার জন্যও হুমকি সৃষ্টি করছে। ইউরোপীয় নেতারা বেসামরিক মানুষ এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষা করার ওপর জোর দিয়েছেন এবং বিশেষভাবে জ্বালানি ও পানি সংক্রান্ত স্থাপনায় হামলা বন্ধের জন্য সাময়িক বিরতির পরামর্শ দিয়েছেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top